-

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সিবিআইইউ-তে জার্সি গিভঅ্যাওয়ে উৎসব: বিজয়ী শিক্ষার্থী মাহবুবুর রহমান

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সিবিআইইউ-তে জার্সি গিভঅ্যাওয়ে উৎসব: বিজয়ী শিক্ষার্থী মাহবুবুর রহমান

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সিবিআইইউ-তে জার্সি গিভঅ্যাওয়ে উৎসব: বিজয়ী শিক্ষার্থী মাহবুবুর রহমান



বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে দিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) আয়োজিত ‘জার্সি গিভঅ্যাওয়ে ফেস্টিভ্যাল’ (Jersey Giveaway Festival)-এর বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দেওয়া হয়েছে।



বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনে হ্যাশট্যাগ (#) করে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (স্নাতক) প্রোগ্রামের স্প্রিং-২৫ সেশনের ২৩তম ব্যাচের শিক্ষার্থী মাহবুবুর রহমান।



সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীর হাতে পছন্দের বিশ্বকাপ জার্সি তুলে দেওয়া হয়। জার্সি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক, প্রক্টর মোঃ বদিউল আলম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ খুরশেদ আলী, সহকারী রেজিস্ট্রার কামরুল হাসান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনুছ এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) সাইফুল আলম চৌধুরী।



অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থী মাহবুবুর রহমানকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এমন উৎসবমুখর ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।



জার্সি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ক্যাম্পাসে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা জানান।

Recent News